আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২৬. আকীকা সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১০৬৭
আকীকা সম্পর্কিত অধ্যায়
১. আকীকার বর্ণনা
রেওয়ায়ত ১. বনী যামরার জনৈক ব্যক্তি তাহার পিতা হইতে বর্ণনা করেন-রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আকীকা সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিয়াছিলেন, আমি উকুক* (পিতা মাতার অবাধ্যতা) পছন্দ করি না। রাসূলুল্লাহ (ﷺ) এই নামটি পছন্দ করিলেন না। তিনি আরো বলিয়াছিলেনঃ কাহারো সন্তান হইলে সে যদি কিছু কুরবানী করিতে চায় তবে তাহা করিতে পারে।
كتاب العقيقة
بَاب مَا جَاءَ فِي الْعَقِيقَةِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ رَجُلٍ مِنْ بَنِي ضَمْرَةَ عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْعَقِيقَةِ فَقَالَ لَا أُحِبُّ الْعُقُوقَ وَكَأَنَّهُ إِنَّمَا كَرِهَ الْاسْمَ وَقَالَ مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَأَحَبَّ أَنْ يَنْسُكَ عَنْ وَلَدِهِ فَلْيَفْعَلْ

হাদীসের তাখরীজ (সূত্র):

*'উকূক' শব্দের অর্থ হইল পিতামাতার অবাধ্য হওয়া। আর আকীকা শব্দটির ধাতু যেহেতু উকুক' শব্দের অনুরূপ। তাই রাসূলুল্লাহ (সা) উকুক পছন্দ করেন নাই।

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, আকীকা ফরয-ওয়াজিবের মত কোন অপরিহার্য কাজ নয়; বরং এটা মুস্তাহাব পর্যায়ের আমল। যেমন, হাদীসের এই শব্দমালায় বুঝা যায়: فأَحَبَّ أنْ ينسُكَ عنه، فلْيَنسُكْ অনুরূপভাবে পুত্র সন্তানের আকীকায় দু'টি ছাগল দেওয়াও জরুরী নয়। হ্যাঁ, যদি সামর্থ্য থাকে, তাহলে দু'টি যবেহ করাই উত্তম, অন্যথায় একটিও যথেষ্ট হয়ে যায়। এক হাদীস থেকে জানা যায় যে, স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) হযরত হাসান ও হযরত হুসাইন রাযি.-এর পক্ষ থেকে একটি একটি ছাগলই যবেহ করে ছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: