আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২৫. শিকার সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ১০৫২
শিকার সম্পর্কিত অধ্যায়
২. প্রশিক্ষণপ্রণ্ড প্রাণী দ্বারা শিকার
রেওয়ায়ত ৫. নাফি’ (রাহঃ) হইতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলিতেন, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি কোন প্রাণী শিকার করে তবে উহা মারিয়া ফেলুক বা জীবিত ধরুক সকল অবস্থায়ই উহা খাওয়া জায়েয।*
كتاب الصيد
بَاب مَا جَاءَ فِي صَيْدِ الْمُعَلَّمَاتِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يَقُولُ فِي الْكَلْبِ الْمُعَلَّمِ كُلْ مَا أَمْسَكَ عَلَيْكَ إِنْ قَتَلَ وَإِنْ لَمْ يَقْتُلْ
হাদীসের তাখরীজ (সূত্র):
*প্রশিক্ষণপ্রাপ্ত কোন হিংস্র প্রাণী যেমন কুকুর, বাজপাখি ইত্যাদি যদি বিসমিল্লাহ্ বলিয়া শিকারের উদ্দেশ্যে ছাড়া হয় এবং উহা কোন প্রাণী মারিয়া আনে তবে উহা খাওয়া জায়েয়। (ক) হামলা করিতে ইশারা করিলে হামলা করে। (খ) থামিয়া যাইতে ইশারা করিলে থামিয়া যায় এবং (গ) শিকারকৃত প্রাণী হইতে কিছু ভক্ষণ করে না- এই তিনটি শর্ত পাওয়া গেলে উহাকে প্রশিক্ষণপ্রাপ্ত বলিয়া গণ্য করা হয়।
বর্ণনাকারী: