আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২০. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৯৪৪
হজ্ব - উমরার অধ্যায়
৮১. হজ্জ সম্পৰ্কীয় বিবিধ আহকাম
রেওয়ায়ত ২৪৯. তালহা ইবনে উবায়দুল্লাহ ইবনে কারীয (রাহঃ) বর্ণনা করেন- রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ সর্বোত্তম দুআ হইল আরাফাতের দুআ। আর আরাফাতের সর্বোত্তম দুআ হইল ঐ দুআ যাহা আমি এবং আমার পূর্ববর্তী পয়গম্বরগণ করিয়াছিলেন। দুআটি এইঃ (لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ) আল্লাহ ব্যতীত কেউ ইলাহ নাই, তিনি এক, তাহার কোন শরীক নাই।
كتاب الحج
بَاب جَامِعِ الْحَجِّ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زِيَادِ بْنِ أَبِي زِيَادٍ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَفْضَلُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ وَأَفْضَلُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ

হাদীসের ব্যাখ্যা:

এ কালিমাটি যদিও বাহ্যত নিছক আল্লাহর প্রশংসা ও স্তব-স্তুতি, এতে বাহ্যত কোন প্রার্থনা বা আরজি নেই, কিন্তু তিনিই একমাত্র প্রতিপালক প্রভু, তিনিই একমাত্র উপাস্য, প্রতিটি ব্যাপার তাঁরই কুদরতের অধীন এবং রাজত্ব ও নিরংকুশ ক্ষমতা একমাত্র এবং একমাত্র তাঁরই। এটাও দু'আরই রূপান্তর। বরং এটা বড় অলঙ্কার সমৃদ্ধ দু'আ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: