আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫. জুমআর অধ্যায়

হাদীস নং: ২৩৯
জুমআর অধ্যায়
৯. জুম’আর নামাযে কিরা’আত, হাঁটু উঠাইয়া নিতম্বের উপর বসা এবং কোন প্রকার ওযর ব্যতীত জুম’আ না পড়া সম্পর্কীয় আহকাম
রেওয়ায়ত ২০. মালিক (রাহঃ) সাফওয়ান ইবনে সুলায়ম (রাহঃ) হইতে বর্ণনা করেন- মালিক (রাহঃ) বলিয়াছেন, সাফওয়ান (রাহঃ) ইহা রাসূলুল্লাহ (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেন কিনা তাহা আমার জানা নাই। সাফওয়ান (রাহঃ) বলিয়াছেন, কোন প্রকার ওযর অথবা রোগ ছাড়া যে ব্যক্তি তিন দফা জুম’আ পড়ে নাই, আল্লাহ্ তাহার হৃদয়ে মোহর ছাপ মারিয়া দিবেন।
كتاب الجمعة
بَاب الْقِرَاءَةِ فِي صَلَاةِ الْجُمُعَةِ وَالْاحْتِبَاءِ وَمَنْ تَرَكَهَا مِنْ غَيْرِ عُذْرٍ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ قَالَ مَالِك لَا أَدْرِي أَعَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْ لَا أَنَّهُ قَالَ مَنْ تَرَكَ الْجُمُعَةَ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ غَيْرِ عُذْرٍ وَلَا عِلَّةٍ طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ

হাদীসের ব্যাখ্যা:

উল্লিখিত হাদীসে জুমু'আর সালাতের ব্যাপারে যে অসাধারণ গুরুত্বারোপ করা হয়েছে এবং বর্জনকারীদের প্রতি যে কঠোর হুশিয়ারী উচ্চারিত হয়েছে তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যে সকল অপরাধের কারণে বান্দা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত পড়ে এবং অন্তরে মোহর মারা হয় তা থেকে আমাদেরকে হিফাযত করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান