আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৫. জুমআর অধ্যায়
হাদীস নং: ২৩৬
জুমআর অধ্যায়
৮. জুম’আর দিনের পোশাক-পরিচ্ছদ, ঘাড়ের উপর দিয়া যাতায়াত করা, ইমামের দিকে মুখ করিয়া বসা সম্পৰ্কীয় আহকাম
রেওয়ায়ত ১৭. মালিক (রাহঃ) ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহঃ) হইতে বর্ণনা করেন যে, তাহার নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের কেউ তাহার নিত্যব্যবহার্য কাপড় ব্যতীত জুম’আর জন্য দুইটি কাপড় তৈয়ার করিয়া রাখিলে ইহাতে কোন দোষ নাই।
নাফি (রাহঃ) হইতে বর্ণিত, ইহরাম অবস্থায় না থাকিলে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) তেল ও খুশবু না লাগাইয়া জুম’আয় গমন করিতেন না।
নাফি (রাহঃ) হইতে বর্ণিত, ইহরাম অবস্থায় না থাকিলে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) তেল ও খুশবু না লাগাইয়া জুম’আয় গমন করিতেন না।
كتاب الجمعة
بَاب الْهَيْئَةِ وَتَخَطِّي الرِّقَابِ وَاسْتِقْبَالِ الْإِمَامِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا عَلَى أَحَدِكُمْ لَوْ اتَّخَذَ ثَوْبَيْنِ لِجُمُعَتِهِ سِوَى ثَوْبَيْ مَهْنَتِهِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ لَا يَرُوحُ إِلَى الْجُمُعَةِ إِلَّا ادَّهَنَ وَتَطَيَّبَ إِلَّا أَنْ يَكُونَ حَرَامًا
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ لَا يَرُوحُ إِلَى الْجُمُعَةِ إِلَّا ادَّهَنَ وَتَطَيَّبَ إِلَّا أَنْ يَكُونَ حَرَامًا
হাদীসের ব্যাখ্যা:
প্রত্যহ পরিধেয় কাপড় ব্যতীত পৃথক একজোড়া কাপড় রাখায় মনে সন্দেহের উদ্রেক হতে পারে যে এ কাজ সাদাসিধে জীবন ও কৃচ্ছতা পরিপন্থী এবং অপছন্দনীয়ও বটে। আলোচ্য হাদীসে উক্ত সন্দেহ দূর করা হয়েছে। হাদীসের মর্ম হল এই যে, জুমু'আর সালাত মূলত মুসলমানদের সাপ্তাহিক ঈদ। তাই সাধ্যমত উত্তম পোশাক পরিধান করা আল্লাহর কাছে পসন্দনীয় ব্যাপার। তাই সালাতের জন্য আরেক জোড়া বিশেষ কাপড় রাখায় দোষের কিছু নেই।
ইমাম তাবারানী (র.) মু'জামুস সাগীর ও আওসাত গ্রন্থে হযরত আয়েশা (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ ﷺ এর একজোড়া বিশেষ কাপড় ছিল। তিনি জুমু'আর দিন তা পরিধান করতেন। এরপর তিনি সালাত শেষ করে বাসায় ফিরলে আমরা তা ভাজ করে রাখতাম। পরবর্তী জুমু'আর জন্য আবার বের করতাম কিন্তু হাদীসবিশারদগণের নিকট এই হাদীসের সূত্র দুর্বল। (জামউল ফাওয়ায়েদ মা'আত'তালীকাতি আ'যাবিল মাওয়ারিদ, প্রথম খণ্ড, পৃ. ২৬০ দ্র.)

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: