আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬৬
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
৬. ওযু সম্পৰ্কীয় বিবিধ হাদীস
রেওয়ায়ত ৩৬. মালিক (রাহঃ) বলেনঃ তাহার নিকট হাদীস পৌছিয়াছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ যে শরীয়ত তোমাদের জন্য নির্ধারিত করা হইয়াছে উহার উপর তোমরা দৃঢ়তার সহিত থাক, পূর্ণ ইস্তিকামাত বা দৃঢ়তার সামর্থ্যও তো তোমাদের নাই। কাজ করিতে থাক। তোমাদের আমলসমূহের মধ্যে সর্বোত্তম আমল নামায। মু’মিন ব্যতীত অন্য কেউ ওযুর যথাযোগ্য হিফাযত (ওযুতে যাহিরী ও বাতেনী পরিচ্ছন্নতা অর্জনের প্রতি লক্ষ্য রাখার নাম মুহাফিযাত) করে না।
كتاب الطهارة
بَاب جَامِعِ الْوُضُوءِ
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " اسْتَقِيمُوا وَلَنْ تُحْصُوا وَاعْمَلُوا وَخَيْرُ أَعْمَالِكُمُ الصَّلاَةُ وَلاَ يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلاَّ مُؤْمِنٌ " .
হাদীসের ব্যাখ্যা:
উযূর প্রতি যত্নবান সতর্ক থাকার অর্থ এও হতে পারে, সর্বদা সুন্নাত পদ্ধতির প্রতি লক্ষ্য রেখে উত্তমরূপে উযু করা। আবার এও হতে পারে, সব সময় উযূ অবস্থায় থাকা। ভাষ্যকারগণ উভয় ব্যাখ্যাকে অনুমোদন করেছেন। অধমের (গ্রন্থকার) নিকট উভয় ব্যাখ্যাই যথার্থ। রাসূলুল্লাহ ﷺ এই হাদীসে "উযূর প্রতি যত্নবান থাকা" কে পূর্ণ ঈমানের এবং অবিচল বিশ্বাসের প্রতিফলন বলে বর্ণনা করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: