মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৪৯
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৪৯। হযরত আবু সাঈদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সাবধান! আমার বিশেষ আস্থাভাজন, যাঁহাদের উপর আমি নির্ভর করিয়া থাকি, তাঁহারা হইলেন আমার আহলে বায়ত। আর আমার অন্তরং্গ বন্ধু হইলেন আনসারগণ। সুতরাং, তাঁহাদের অন্যায়কে তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিবে এবং তাঁহাদের উত্তম কাজকে সাদরে গ্রহণ করিবে। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন হাদীসটি হাসান।
كتاب المناقب
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا إِنَّ عَيْبَتِيَ الَّتِي آوِي إِلَيْهَا أَهْلُ بَيْتِي وَإِنَّ كَرِشِيَ الأنصارُ فاعفوا عَن مسيئهم واقبلوا من مُحْسِنِهِمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ