মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৪৭
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৪৭। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমার জন্য পঁচিশবার মাগফেরাতের দোআ করিয়াছেন। —তিরমিযী
كتاب المناقب
وَعنهُ قا ل: اسْتَغْفَرَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خمْسا وَعشْرين مرّة. رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
কোন এক যুদ্ধ হইতে ফিরিবার পথে নবী (ﷺ) জাবের হইতে একটি উট খরিদ করিয়াছিলেন। পরে উটটি ফেরৎ দিয়াছেন; কিন্তু দেয় মূল্য ফেরৎ নেন নাই। সেই রাতটি “লাইলাতুল বায়ীর” নামে প্রসিদ্ধ। উক্ত রাত্রিতেই তিনি হযরত জাবেরের জন্য পঁচিশবার দো'আ করিয়াছিলেন।