মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৪৫
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৪৫। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ লোকেরা ইসলাম গ্রহণ করিয়াছে। পক্ষান্তরে আমর ইবনুল আস্ ঈমান আনিয়াছে। —তিরমযী; আর তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব, উপরন্তু ইহার সনদটিও সুদৃঢ় নহে।
كتاب المناقب
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسْلَمَ النَّاسُ وآمن عَمْرو بنُ الْعَاصِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وقا ل: هَذَا حَدِيث غَرِيب وَلَيْسَ إِسْنَاده بِالْقَوِيّ

হাদীসের ব্যাখ্যা:

ইসলামের প্রারম্ভে কতিপয় মুসলমান হিজরত করিয়া আফ্রিকার হাবশা দেশের খৃষ্টান রাজা নাজাশীর কাছে আশ্রয় নিয়াছিলেন, তখন মক্কার কোরাইশরা সেইসমস্ত দেশত্যাগী মুসলমানদিগকে ফিরাইয়া আনিবার জন্য নাজাশীর কাছে দুইজন দূত পাঠাইয়াছিল। দূতদ্বয়ের একজন ছিলেন, “আমর ইবনুল আস্।” নাজাশীর সাথে কথোপকথনের সময় হাবশার রাজার মুখে নবী (ﷺ)-এর ভূয়সী প্রশংসা ও তাঁহার নবুওতের স্বীকৃতি শুনিয়া আমরের অন্তরে ইসলামের প্রতি আগ্রহ জন্মিল। অতঃপর তিনি মক্কা বিজয়ের এক-দেড় বৎসর পূর্বে স্বেচ্ছায় নবী (ﷺ)-এর নিকট আসিয়া ইসলাম গ্রহণ করিলেন। পক্ষান্তরে মক্কা বিজয়ের সময় মুশরিকা যখন দেখিতে পাইল যে, জান-মাল রক্ষা করিতে হইলে ইসলাম গ্রহণ ব্যতীত গত্যন্তর নাই, তখনই তাহারা দলে দলে ইসলাম গ্রহণ করিতে লাগিল—আলোচ্য হাদীসে সেই দিকেই ইংগিত করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান