মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬২০
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬২০। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : জান্নাতবাসীগণ তথায় আহার করিবে, তথায় পান করিবে কিন্তু তাহারা থুথু ফেলিবে না, মল-মূত্র ত্যাগ করিবে না এবং তাহাদের নাক হইতে শ্লেষ্মা ঝরিবে না। সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, এমতাবস্থায় তাহাদের খাদ্যের পরিণতি কি হইবে? তিনি বলিলেন; ঢেকুর এবং মেশকের ন্যায় সুগন্ধি ঘাম-এর দ্বারা নিঃশেষ হইয়া যাইবে। আল্লাহর তীহ ও প্রশংসা তাহাদের অন্তরে এমনিভাবে ঢালিয়া দেওয়া হইবে যেমনি শ্বাস-নিঃশ্বাস অবিরাম চলিতেছে। —মুসলিম
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَأْكُلُونَ فِيهَا وَيَشْرَبُونَ ولايتفلون ولايبولون وَلَا يَتَغَوَّطُونَ وَلَا يَتَمَخَّطُونَ» . قَالُوا: فَمَا بَالُ الطَّعَامِ؟ قَالَ: «جُشَاءٌ وَرَشْحٌ كَرَشْحِ الْمِسْكِ يُلْهَمُونَ التَّسْبِيحَ وَالتَّحْمِيدَ كَمَا تُلْهَمُونَ النَّفَسَ» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

বেহেশতী জীবন যাবতীয় মলিনতা থেকে পবিত্র। জান্নাতে পার্থিব জীবনের কোনরূপ অসুবিধা তাদের স্পর্শ করবে না। পানাহার করবে কিন্তু তাতে কোনরূপ ময়লা সৃষ্টি হবে না। তা ঢেকুর ও ঘামে পরিণত হয়ে শরীর থেকে বের হয়ে যাবে। ঘামও দুর্গন্ধ হবে না। বরং তা মিশকের ন্যায় সুগন্ধি হবে।

বিঃ-দ্রঃ আখিরাতের কোন কোন জিনিস আমাদের পৃথিবীর জিনিসের সদৃশ হলেও গুণ ও মানের দিক দিয়ে স্বতন্ত্র ও উৎকৃষ্ট হবে। তাই জান্নাতবাসীর শরীরের উপর তাদের প্রতিক্রিয়াও ভিন্ন ও উৎকৃষ্ট হবে।
মানুষের শ্বাস-প্রশ্বাসের ন্যায় আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহর ধ্বনিতে জান্নাত সর্বদা গুঞ্জরিত থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান