মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬১৩
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬১৩। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: বেহেশতে একটি চাবুক রাখা পরিমাণ জায়গা গোটা দুনিয়া ও উহার মধ্যে যাহাকিছু আছে, উহা হইতে উত্তম। -মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَوْضِعُ سَوْطٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا . مُتَّفَقٌ عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
১. অর্থাৎ, জান্নাতের ক্ষুদ্রতম জায়গা সারা দুনিয়া অপেক্ষা অনেক উত্তম। কেননা, দুনিয়া অস্থায়ী আর জান্নাত হইল চিরস্থায়ী।
২. প্রাচীনকালে আরব ব্যবসায়ীগণ ও পর্যটকগণ রাস্তার মধ্যে বিশ্রামের স্থানে নিজেদের চাবুক ফেলে নিজের জন্য স্থান নির্ধারণ করতো। যে স্থানে চাবুক নিক্ষেপ করা হত সে স্থান চাবুক নিক্ষেপকারীর বা চাবুকের মালিকের গণ্য হত; অন্যান্য সাথী তা দখল করার চেষ্টা করত না। হাদীসে 'চাবুকের স্থানে'র দ্বারা এমন ক্ষুদ্রতম স্থানকে বুঝান হয়েছে যা মুসাফির ব্যক্তির খিমা বা বিছানার জন্য প্রয়োজন হয়ে থাকে। আল্লাহর রাসূল এ ধরনের উদাহরণের দ্বারা একথা বুঝাতে চেয়েছেন যে, জান্নাতের মধ্যে কোন ব্যক্তি যদি চাবুক রাখার স্থানও হাসিল করে তা দুনিয়া ও তার যাবতীয় বস্তু থেকে উত্তম মনে হবে। বেহেশতের সামান্যতম স্থানও যদি দুনিয়া ও তার যাবতীয় বস্তু থেকে উত্তম হয় তাহলে জান্নাতের বিরাট বালাখানা ও বাগিচা যে কেমন অতুলনীয় হবে তা সহজে অনুমেয়।

২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)