মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫২০৫
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৫২০৫। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের কেহ পা না ভিজাইয়া পানিতে চলিতে পারে কি? তাঁহারা বলিলেন, না (ইহা কখনও সম্ভব নহে) ইয়া রাসূলাল্লাহ্। তখন তিনি বলিলেনঃ অনুরূপভাবে কোন দুনিয়াদার গুনাহ্ হইতে নিরাপদে থাকিতে পারে না। —হাদীস দুইটি বায়হাকী শো'আবুল ঈমানে
كتاب الرقاق
اَلْفصْلُ الثَّالِثُ
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ مِنْ أَحَدٍ يَمْشِي عَلَى الْمَاءِ إِلَّا ابْتَلَّتْ قَدَمَاهُ؟» قَالُوا: لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ: «كَذَلِكَ صَاحِبُ الدُّنْيَا لَا يسلمُ منَ الذُّنُوب» . رَوَاهُمَا الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»
হাদীসের ব্যাখ্যা:
দুনিয়াদার ব্যক্তি দুনিয়ার উপায়-উপকরণ আহরণ ও তা উপভোগের মধ্যে নিজেকে আকণ্ঠ নিমজ্জিত রাখে। নিজের যাবতীয় প্রচেষ্টা-যোগ্যতা দুনিয়ার আরাম-আয়েশের শ্রীবৃদ্ধিকরণে ব্যয়িত হয়। দুনিয়ার ধন-দৌলত উপার্জন ছাড়া যে জীবনের আরো কোন মহৎ লক্ষ্য রয়েছে, তা দুনিয়াদার ব্যক্তির কল্পনায়ও স্থান পায় না। এ ধরনের ব্যক্তি যখন দুনিয়ার অন্বেষণে বের হয়, তখন দুনিয়ার যাবতীয় গোলামী কবুল করতে ইতস্তত করে না। দুনিয়াকে হাসিলের জন্য সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যতে রূপান্তরিত করে। এভাবে দুনিয়া প্রেমিক ব্যক্তি দুনিয়ার উপায়, উপকরণের সঙ্গে দোযখের উপায়-উপকরণ অর্থাৎ পাপ হাসিল করে।
দুনিয়ার যাবতীয় উপায়-উপকরণ মানুষের কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন এবং কিভাবে এগুলো ব্যবহার করতে হবে তারও বিধি-বিধান তিনি নির্ধারণ করে দিয়েছেন। মানুষের কল্যাণের মহান উদ্দেশ্যে এবং আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে থেকে দুনিয়ার উপায়-উপকরণ আহরণের মধ্যে কোনরূপ বাধা নেই, বরং তাতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)