মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫০৭৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৯. প্রথম অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৭৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তোমাদের মধ্য হইতে সেই ব্যক্তিই আমার কাছে অধিক প্রিয়, যাহার চরিত্র ভাল। -বুখারী
كتاب الآداب
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «إِن مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ أَحْسَنَكُمْ أَخْلَاقًا» . رَوَاهُ الْبُخَارِيُّ
হাদীসের ব্যাখ্যা:
হুসনে আখলাক দুনিয়া ও আখিরাতের যাবতীয় মঙ্গলের উৎস। ইশকে রাসুলের সমুদ্রে যারা আকণ্ঠ নিমজ্জিত থাকতে চান, তাদের উচিত হবে আচরণকে সুন্দর করা। আখলাকের উৎকর্ষ সাধন না করে আল্লাহর রাসুলের ভালবাসার সুউচ্চ মনযিল লাভ করা যাবে না। যারা যিন্দেগীতে আখলাকের দিক থেকে উত্তম হবেন তারা দুনিয়াতে নবীজীর প্রিয়তম এবং আখিরাতে তাঁর নিকটতম থাকবেন। দয়াময় আল্লাহ আমাদেরকে হুসনে আখলাকের তওফিক দিন। আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)