মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৯৭৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৭৭। আইউব ইবনে মুসা তাহার পিতার মাধ্যমে তাহার দাদা হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন পিতা তাহার পুত্রকে উত্তম শিষ্টাচার অপেক্ষা অধিক শ্রেয়ঃ কোন বস্তু দান করিতে পারে না। —তিরমিযী ও বায়হাকী শো'আবুল ঈমানে। তিরমিযী বলিয়াছেন, আমার মতে হাদীসটি মুরসাল।
كتاب الآداب
وَعَنْ أَيُّوبَ
بْنِ مُوسَى عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا نَحَلَ وَالِدٌ وَلَدَهُ مِنْ نُحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا عِنْدِي حَدِيث مُرْسل

হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, পিতার পক্ষ থেকে সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ ও অমূল্য উপহার এটাই যে, সে তাদেরকে এমন শিক্ষা-দীক্ষা দিবে যে, তারা ভদ্রতা, উত্তম নৈতিকতা ও উন্নত চরিত্রের অধিকারী হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)