মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩২৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ
৪৩২৫। হযরত আসমা বিনতে আবু বকর (রাঃ) হইতে বর্ণিত, একদা তিনি সূচীকর্ম খচিত এমন একটি জুব্বা বাহির করিলেন, যাহা রেশম দ্বারা নকশী করা ছিল এবং উহার গলা ও বুকের পট্টিগুলি রেশম দ্বারা জড়ান ছিল। এবং তিনি বলেন, ইহা ছিল রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা। ইহা হযরত আয়েশা (রাঃ)-এর নিকটই ছিল, তাহার ইন্তেকালের পর আমিই উহা হস্তগত করিয়াছি। রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা পরিধান করিতেন, এখন আমরা উহাকে ধুইয়া উক্ত পানি দ্বারা রোগীদের রোগমুক্তি কামনা করি। মুসলিম
كتاب اللباس
وَعَن أسماءَ بنت أبي بكر: أَنَّهَا أَخْرَجَتْ جُبَّةَ طَيَالِسَةٍ كِسْرَوَانِيَّةٍ لَهَا لِبْنَةُ ديباجٍ وفُرجَيْها مكفوفَين بالديباجِ وَقَالَت: هَذِه جبَّةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ عِنْدَ عَائِشَةَ فَلَمَّا قُبِضَتْ قَبَضْتُهَا وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُهَا فَنَحْنُ نَغْسِلُهَا للمَرضى نستشفي بهَا. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা গেল যে, রাসূলুল্লাহ (ﷺ) যেভাবে রূমী জুব্বা ব্যবহার করেছেন, তেমনিভাবে তিনি কিসরাওয়ানী জুব্বাও ব্যবহার করেছেন। (যার সম্বন্ধ কোন কারণে পারস্য সম্রাট কিসরার দিকে করা হত।) আর একথাও জানা গেল যে, এর প্লেট ও হাতায় রেশমের বর্ডার ছিল- যার প্রচলন ঐ যুগে ছিল।
এখানে এ বিষয়টি প্রণিধানযোগ্য যে, অন্য কোন কোন হাদীসের ব্যাখ্যায় বলা হয়েছে যে, রেশমের বর্ডার দু'চার আঙ্গুল তো পুরুষদের জন্য জায়েয রয়েছে, কিন্তু এর অধিক জায়েয নেই। তাই নিশ্চিতভাবে ধরে নিতে হবে যে, এই কিসরাওয়ানী জুব্বার বর্ডার এ সীমার মধ্যে ছিল। আরেকটি বিশেষ কথা এ হাদীস দ্বারা এই জানা গেল যে, সাহাবায়ে কেরামের আমলেই রাসূলুল্লাহ (ﷺ)-এর ব্যবহৃত কাপড় দ্বারা এ বরকতও লাভ করা হত যে, এগুলোর ধোয়া পানি আরোগ্য লাভের আশায় রোগীদেরকে পান করানো হত অথবা তাদের গায়ে ছিটিয়ে দেওয়া হত।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)