মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১২৩
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২৩। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ঘিয়ের মধ্যে ইঁদুর পড়িয়া গেলে, যদি উহা (উক্ত ঘি) জমাট হয়, তখন ইঁদুর ও উহার আশেপাশের ঘি ফেলিয়া দাও। আর যদি উহা তরল হয়, তখন উহার কাছেও যাইও না। – আহমদ ও আবু দাউদ,
كتاب الصيد والذبائح
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وَقَعَتِ الْفَأْرَةُ فِي السَّمْنِ فَإِنْ كَانَ جَامِدًا فَأَلْقُوهَا وَمَا حَوْلَهَا وَإِنْ كَانَ مَائِعًا فَلَا تَقْرَبُوهُ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

যেমন সামনের হাদীস থেকে জানা যাবে যে, এ নির্দেশটি ঐ অবস্থায় যখন ঘি জমাট বাধা থাকে, কিন্তু যদি জমাট না হয়; বরং তরল ও প্রবহমান হয়, তাহলে সম্পূর্ণ ঘিই খাবার অযোগ্য হয়ে যাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান