মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭২৩
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা
৩৭২৩। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ লোকদের সহিত সহজ ও সরল ব্যবহার কর, কষ্টদায়ক ব্যবহার করিও না। তাহাদিগকে সান্ত্বনা প্রদান কর; বীতশ্রদ্ধ করিও না। মোত্তাঃ
كتاب الإمارة والقضاء
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسلم: «يسوا وَلَا تُعَسِّرُوا وَسَكِّنُوا وَلَا تُنَفِّرُوا»