মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২৫২
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - স্ত্রীদের সাথে সদ্ব্যবহার এবং তাদের প্রত্যেকের (স্বামী-স্ত্রীর) পারস্পরিক হক ও অধিকার সংক্রান্ত
৩২৫২। উক্ত রাবী [’আয়িশাহ্ (রাঃ)] হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম যে স্বীয় পরিবারের নিকট উত্তম। আর আমি আমার পরিবারের নিকট সর্বোত্তম। আর যখন তোমাদের যে কেউ মারা যায়, তখন তার (নিন্দা করা) হতে বিরত থাক। তিরমিযী, দারিমী
كتاب النكاح
وَعَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي وَإِذَا مَاتَ صَاحِبُكُمْ فَدَعُوهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ. والدارمي

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, মানুষের উত্তম ও ভালো হওয়ার বিশেষ মাপকাঠি ও নিদর্শন এই যে, তার আচরণ নিজের স্ত্রীর সাথে উত্তম হতে হবে। সামনে মুসলমানদের জন্য নিজের এই উপদেশটিকে অধিক কার্যকর বানাবার জন্য রাসূলুল্লাহ (ﷺ) নিজের দৃষ্টান্ত পেশ করেছেন যে, আল্লাহর মেহেরবানীতে আমি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করি। বাস্তব কথা এই যে, স্ত্রীদের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর আচরণ অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ ছিল- যার বহু দৃষ্টান্ত হাদীস ভাণ্ডার থেকে জানা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান