মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০২৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - হাদিয়া (উপহার) ও হিবার (অনুদান) প্রসঙ্গে
৩০২৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। —আহমদ ও তিরমিযী
كتاب البيوع
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَشْكُرِ النَّاسَ لَمْ يَشْكُرِ اللَّهَ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের প্রকাশ্য উদ্দেশ্য এই যে, যেহেতু আল্লাহ, তা'আলার এ নির্দেশ রয়েছে যে, যে বান্দার পক্ষ হতে কোন হাদিয়া-তুহফা, কোন উপকারী জিনিস অথবা অন্য কোন প্রকার ইহসান পাওয়া যায় তবে তার কৃতজ্ঞতা আদায় করা উচিত। তার জন্য উত্তম কথা বলা চাই। যে ব্যক্তি এরূপ করল না সে আল্লাহরও কৃতজ্ঞতা ও আনুগত্য করল না। কোন কোন ব্যাখ্যাকার আলোচ্য হাদীসের অর্থ এরূপ বর্ণনা করেছেন যে, যে ব্যক্তি ইহসানকারীর কৃতজ্ঞতা আদায়কারী হবে না সে অকৃতজ্ঞতার এই অভ্যাসের কারণে আল্লাহরও কৃতজ্ঞতা আদায়কারী হবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)