মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯০১
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৯. প্রথম অনুচ্ছেদ - দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান
২৯০১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এক ব্যক্তি লোকদেরকে ধার দিয়া থাকিত। সে তাহার কর্মচারীকে বলিত, কোন খাতককে ঋণ পরিশোধে অক্ষম দেখিলে তাহাকে মুক্তি দিয়া দিও এই অছিলায় হয়তো আল্লাহ্ তা'আলা আমাদেরে (গোনাহ হইতে) মুক্তি দিবেন। তিনি বলিয়াছেন, ঐ ব্যক্তি (মৃত্যুর পর) আল্লাহর দরবারে পৌঁছিলে আল্লাহ্ তা'আলা তাহাকে মুক্তি দিয়া দিলেন। মোত্তাঃ
كتاب البيوع
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كَانَ رجل يدائن النَّاسَ فَكَانَ يَقُولُ لِفَتَاهُ: إِذَا أَتَيْتَ مُعْسِرًا تجَاوز عَنهُ لَعَلَّ الله أَن يَتَجَاوَزُ عَنَّا قَالَ: فَلَقِيَ اللَّهَ فَتَجَاوَزَ عَنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান