মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৮১
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয়ের শর্তসমূহ
২৮৮১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি মুসলমান ভ্রাতার (অনুরোধ রক্ষার্থে তাহার) ক্রয় বা বিক্রয়কে ভঙ্গ করিবে, কিয়ামত দিবসে আল্লাহ্ তা'আলা তাহার গোনাহ্ মাফ করিবেন। —আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب البيوع
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَقَالَ مُسْلِمًا أقاله اللَّهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ

وَفِي «شَرْحِ السُّنَّةِ» بِلَفْظِ «الْمَصَابِيحِ» عَن شُرَيْح الشَّامي مُرْسلا

হাদীসের ব্যাখ্যা:

কোন জিনিস বিক্রি করে অথবা ক্রয় করে মানুষ ফেরত প্রদান বা ফেরত গ্রহণ তখনই চায় যখন অনুভব করে যে, আমার থেকে ত্রুটি হয়েছে, আর এ বিষয়ে আমি লোকসানে পড়েছি এবং অন্য পক্ষ লাভে রয়েছে। এ অবস্থায় দ্বিতীয় পক্ষ বিষয়টি বাতিল করে ফেরত গ্রহণে সম্মত হওয়া নিঃসন্দেহে ইসার বা অন্যকে প্রাধান্য দেওয়া হবে। রাসূলুল্লাহ ﷺ তাঁর বাণীতে এ প্রাধান্য প্রদানেই উৎসাহিত করেছেন। এরূপ প্রাধান্য প্রদানকারীকে সুসংবাদ শুনিয়েছেন যে, আল্লাহ তা'আলা এর বিনিময়ে তার ত্রুটি আর গুনাহসমূহ ক্ষমা করবেন। নিঃসন্দেহে এটা বিরাট ফলপ্রসূ ব্যাপার।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান