মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৫০
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৫০। হযরত ইবনে ওমর (রাঃ) হইতেই বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন কোন ব্যক্তি তাহার মুসলমান ভ্রাতার ক্রয়-বিক্রয়ের কথার উপর নিজে ক্রয়-বিক্রয়ের কথা বলিতে পারিবে না এবং নিজ মুসলমান ভ্রাতার বিবাহের প্রস্তাবের উপর নিজে প্রস্তাব দিতে পারিবে না। হা—যদি ঐ ভ্রাতা অনুমতি দিয়া দেয় তবে পারিবে। মুসলিম
كتاب البيوع
وَعَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَبِعِ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَخْطِبْ عَلَى خِطْبَةِ أَخِيهِ إِلَّا أنْ يأذَنَ لَهُ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, যদি কোন ব্যক্তি কোন মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে থাকে তবে সে দিক থেকে বিষয় শেষ না হওয়া পর্যন্ত অন্য কোন মানুষের নিজের জন্য সেখানে প্রস্তাব দেওয়া ঠিক নয়। এটা সুস্পষ্ট যে, বিষয়টি প্রথম পক্ষের জন্য কষ্টদায়ক ও মর্মপীড়ার কারণ হবে এবং এ জাতীয় বিষয়াবলী দ্বারা বিরাট কলহ সৃষ্টি হতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান