মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৭৯৯
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা
২৭৯৯। হযরত ওবায়দ ইবনে রেফাআ (রাঃ) তাঁহার পিতার মাধ্যমে নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেন। নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ ব্যবসায়ী গণ কিয়ামত দিবসে হাশর-ময়দানে উপস্থিত হইবে ফাসেক-ফাজের — বদকার দলরূপে। অবশ্য যেসব ব্যবসায়ী মোত্তাকী-পরহেযগার হন, নেককার হন এবং সত্যবাদী হন তাঁহারা ঐরূপ হইবেন না।—তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী।
كتاب البيوع
وَعَن عبيد بنِ رفاعةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «التُّجَّارُ يُحْشَرُونَ يَوْمَ الْقِيَامَةِ فُجَّارًا إِلَّا مَنِ اتَّقَى وَبَرَّ وَصَدَقَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে অসাধু, প্রবঞ্চক ও লোভী ব্যবসায়ীদের খারাপ পরিণতির উল্লেখ করা হয়েছে। সততা, ন্যায়-ইনসাফ এবং ঈমানদারীর সাথে ব্যবসা-বাণিজ্য পরিচালনা না করলে আল্লাহর বান্দাদের কষ্ট হয়, বহুসংখ্যক মানুষের হক বিনষ্ট হয়। তাই আল্লাহ অসৎ এবং অসাধু ব্যবসায়ীদেরকে বদকার হিসেবে কিয়ামতের দিন উঠাবেন এবং আযাব দান করবেন। আল্লাহর আযাব থেকে একমাত্র তারাই রক্ষা পাবেন যারা আল্লাহকে ভয় করে ইনসাফ ও সততার সাথে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছেন এবং আল্লাহর কোন বান্দার হক বিনষ্ট করেননি। আল্লাহ মুসলিম ব্যবসায়ীদেরকে মন্দ পরিণাম থেকে রক্ষা করুন। আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)