মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৬৯
- যাবতীয় দোয়া-যিক্‌র
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৬৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেন, “আল্লাহ্! আমি তোমার নিকট পানাহ্ চাহি ক্ষুধা হইতে, কেননা, উহা মানুষের কী মন্দ নিদ্রা-সাথী এবং তোমার নিকট পানাহ্ চাহি বিশ্বাসঘাতকতা হইতে, কেননা, উহা কত না মন্দ গোপন চরিত্র। – আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
كتاب الدعوات
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ وَأَعُوذُ بِكَ مِنَ الْخِيَانَةِ فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

যখন মানুষ ক্ষুধাকষ্টের মুখে পড়ে তখন তার নিদ্রা দূর হয়ে যায়। সে তখন ঘন ঘন পার্শ্ব পরিবর্তন করতে থাকে। এ অর্থেই ক্ষুধাকে 'শয্যাসাথী' বলা হয়েছে। আর খিয়ানত বা বিশ্বাসভঙ্গ সর্বদা লোক চক্ষুর অন্তরালে গোপনেই করা হয়ে থাকে-এর রহস্য কেবল খিয়ানতকারীরই জানা থাকে, এ জন্যে খিয়ানতকে 'গোপন অন্তরঙ্গ' বলে অভিহিত করা হয়েছে। ক্ষুধা এবং খিয়ানতের মত বস্তু থেকে রাসূলুল্লাহ ﷺ-এর আশ্রয় প্রার্থনা তাঁর কামালে- আবদিয়তেরই পরাকাষ্ঠা প্রদর্শন বলতে হয়। এটা নিঃসন্দেহে তাঁর অনন্য বৈশিষ্ট্য। এতে আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান