মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৯৯
- যাবতীয় দোয়া-যিক্‌র
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৩৯৯। হযরত সওবান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে কোন মুসলমান বান্দা সন্ধ্যায় পৌঁছিয়া এবং সকালে উঠিয়া তিনবার বলিবে— 'রাযীতু বিল্লাহি রাব্বান, ওয়া বিল ইসলামি দ্বীনান ওয়া বি মুহাম্মাদিন নাবীয়্যান' – “আমি আল্লাহকে প্রভুরূপে, ইসলামকে দ্বীনরূপে ও মুহাম্মাদকে নবীরূপে পাইয়া খুশী হইয়াছি।” নিশ্চয় আল্লাহর প্রতি অবধারিত হইবে, তিনি কেয়ামতের দিন তাহাকে খুশী করেন। —আহমদ ও তিরমিযী
كتاب الدعوات
وَعَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَقُولُ إِذَا أَمْسَى وَإِذَا أَصْبَحَ ثَلَاثًا رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا إِلَّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُرْضِيَهُ يَوْمَ الْقِيَامَة» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

সুবহানাল্লাহ! কতবড় সৌভাগ্যের সুসংবাদ যে, যে মুসলিম বান্দা এ সংক্ষিপ্ত কালিমাগুলো সকাল-সন্ধ্যায় তিন তিনবার মাত্র উচ্চারণ করে আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর দীনের সাথে তার ঈমানী সম্পর্ককে মযবূত করবে, আল্লাহ তা'আলার ফয়সালা হচ্ছে কিয়ামতের দিন তিনি তাকে অবশ্যই খুশি করবেন।
বস্তুত এত বড় সুসংবাদের কথা জানার পরও এ বিরাট নিয়ামত লাভে তৎপর না হওয়া বা এ থেকে গাফেল থাকা চরম বঞ্চনা ছাড়া আর কিছুই নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান