মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৬৯
- যাবতীয় দোয়া-যিক্র
১. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ সুবহানাহূ ওয়াতাআলার জিকির ও তাঁর নৈকট্য লাভ
২২৬৯। হযরত আবুদ্দরদা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ আমি কি তোমাদিগকে বলিব না যে, তোমাদের কার্যসমূহের মধ্যে কোটি উত্তম, তোমাদের প্রভুর নিকট অধিক পবিত্র ও তোমাদের মর্যাদা বৃদ্ধি করার ব্যাপারে অধিক কার্যকর, সর্বোপরি তোমাদের পক্ষে সোনা-রূপা দান করা অপেক্ষা শ্রেষ্ঠ এবং এ কথা অপেক্ষাও শ্রেষ্ঠ যে, তোমরা শত্রুর সাক্ষাৎ করিবে এবং তাহাদের গর্দান কাটিবে, আর তাহারা তোমাদের গর্দান কাটিবে (অর্থাৎ, জেহাদ) ? তাঁহারা উত্তর করিলেনঃ হ্যাঁ, বলুন হুযুর! তখন তিনি বলিলেন, আল্লাহর যিকির বা স্মরণ। — মালেক, আহমদ, তিরমিযী ও ইবনে মাজাহ্ । কিন্তু মালেক ইহাকে মউকুফ হাদীস অর্থাৎ, আবুদ্দরদার কথা বলিয়াই মনে করেন।
كتاب الدعوات
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ؟ وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ؟ وَخَيْرٍ لَكُمْ مِنْ إِنْفَاقِ الذهبِ والوَرِقِ؟ وخيرٍ لكم مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ؟» قَالُوا: بَلَى قَالَ: «ذِكْرُ اللَّهِ» . رَوَاهُ مَالِكٌ وَأَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ إِلَّا أَنَّ مَالِكًا وَقفه على أبي الدَّرْدَاء
হাদীসের ব্যাখ্যা:
১. সকল আমল বা কাজের মূল হইল অন্তরে আল্লাহর স্মরণ। তাই উহা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ।
২. এ হাদীসখানা আসলে কুরআন শরীফের আয়াত وَلَذِكْرُ اللّٰهِ أَكْبَرُ এরই ব্যাখ্যা ও তাফসীর। নিঃসন্দেহে আল্লাহর যিকির এ হিসাবে সর্বোত্তম যে, তা আসলেই সবচাইতে বড় অভীষ্ট বস্তু এবং আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য হাসিলের নিকটতম মাধ্যম। অন্যান্য সকল আমলের তুলনায় তা সবচাইতে উত্তম-এর মানে এ নয় যে, কোন বিশেষ পরিস্থিতিতে বা কোন জরুরী অবস্থায় সাদকা বা আল্লাহর পথে খরচ করা অথবা আল্লাহর রাহে জিহাদের গুরুত্ব বেশি হতে পারবে না। এছাড়া এও হতে পারে যে, এক আমল এক হিসাবে এবং অপর আমল অন্য হিসাবে সর্বোত্তম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ। হযরত আবু সাঈদ খুদরী এবং আবদুল্লাহ্ ইবনে উমর (রা) থেকেও অনুরূপ বর্ণিত আছে। হাদীসসমূহের বক্তব্যও প্রায় একই। এ হাদীসগুলোর একটি অপরটির সমর্থক, পরিপূরক ও ব্যাখ্যা স্বরূপ।

২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)