মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৩১
- যাবতীয় দোয়া-যিক্‌র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩১। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দো'আ হইল এবাদতের মগজ (কেননা, উহাতে চরম বিনয় রহিয়াছে)। – তিরমিযী
كتاب الدعوات
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

ইবাদতের মূলকথা হচ্ছে আল্লাহ তা'আলার দরবারে নিজের দীনতা হীনতা-নিঃস্বতা ও মুখাপেক্ষিতার অভিব্যক্তি। দু'আর আউয়াল আখির যাহির বাতিন সব কিছু হচ্ছে এটি। এজন্যে দু'আ যে ইবাদতের মগজ এবং সার নির্যাস, তাতে সন্দেহ নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান