মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ১৯৯২
- রোযার অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৯২। হযরত যায়দ ইবনে খালেদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন রোযাদারকে ইফতার করাইয়াছে অথবা কোন গাযীকে জেহাদের সামগ্রী দান করিয়াছে, তাহার জন্যও তাহার অনুরূপ সওয়াব রহিয়াছে। – বায়হাকী শোআবুল ঈমানে; বগবী শরহে সুন্নাহ্য়। বগবী বলিয়াছেন, হাদীসটি সহীহ্। (তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ্, ইবনে খুযাইমা ও ইবনে হাব্বানও হাদীসটি বর্ণনা করিয়াছেন এবং সহীহ্ বলিয়াছেন।)
كتاب الصوم
وَعَنْ زَيْدِ بْنِ خَالِدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «من فَطَّرَ صَائِمًا أَوْ جَهَّزَ غَازِيًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ وَمُحْيِي السّنة فِي شرح السّنة وَقَالَ صَحِيح

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ্ তা'আলার অনুগ্রহমূলক নীতিগুলোর মধ্যে এটাও একটি নীতি যে, তিনি কোন নেক আমলের প্রতি উৎসাহ দানকারী অথবা এতে সাহায্যকারীকেও স্বয়ং আমলকারীর সমান সওয়াব দিয়ে থাকেন। বাস্তবতার জ্ঞান থেকে বঞ্চিত যেসব লোক আল্লাহ্ তা'আলার অপার অনুগ্রহের সাথে পরিচিত নয়, তাদের মনেই কেবল এসব সুসংবাদের ব্যাপারে সন্দেহ-সংশয় সৃষ্টি হয়ে থাকে।
اللهم انت كما اثنيت على نفسك
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান