মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৫৮
- নামাযের অধ্যায়
৪৮. প্রথম অনুচ্ছেদ - কুরবানী
১৪৫৮। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: গরু সাত জনের পক্ষ হইতে এবং উট সাত জনের পক্ষ হইতে (কোরবানী করা যাইতে পারে)। মুসলিম ও আবু দাউদ। পাঠ আবু দাউদের।
كتاب الصلاة
بَابٌ فِي الْأُضْحِيَّةِ
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ وَالْجَزُورُ عَنْ سَبْعَةٍ» . رَوَاهُ مُسْلِمٌ وَأَبُو دَاوُدَ وَاللَّفْظُ لَهُ
হাদীসের ব্যাখ্যা:
আরব দেশে গরু ও মহিষকে একই সাথে শ্রেণীভুক্ত মনে করা হয়, আরবে এগুলো না থাকায় হাদীসে উল্লেখ করা হয়নি, মহিষের কুরবানীতেও সাত ব্যক্তি অংশগ্রহণ করতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)