মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৬৭
- নামাযের অধ্যায়
৩০. দ্বিতীয় অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৬৭। হযরত উম্মে হাবীবা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি বরাবর যোহরের পূর্বে চারি (রাকআত) এবং উহার পর চারি রাকআত নামায পড়িয়াছে, তাহাকে আল্লাহ্ তা'আলা দোযখের প্রতি হারাম করিয়া দিয়াছেন। —আহমদ, তিরমিযী, আবু দাউদ নাসায়ী ও ইবনে মাজাহ্
كتاب الصلاة
عَنْ أُمِّ حَبِيبَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعٍ بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন ভাষ্যকার লিখেছেন যে, যুহরের ফরযের পর রাসূলুল্লাহ ﷺ থেকে দুই রাক'আত সালাত আদায়ের পক্ষে অধিক প্রমাণ মিলে। যেমন বিভিন্ন হাদীস থেকে তা জানা যায় যে যুহরের ফরযের পর কেবল দুই রাক'আত সালাত আদায় করা সুন্নাতে মুয়াক্কাদার অন্তর্ভুক্ত। তবে চার রাক'আত এভাবে আদায় করা যায় যে, দুই রাক'আত সুন্নাতে মু'আক্কাদা আদায় করে অতিরিক্ত দুই রাক'আত নফল আদায় করা।
জ্ঞাতব্যঃ আমাদের দেশে যুহরের ফরযের দুই রাক'আত সুন্নাত শেষে দুই রাক'আত নফল আদায়ের যথেষ্ট প্রচলন রয়েছে। তাই অধিকাংশ মানুষ সাধারণভাবে সকল ওয়াক্তের নফল বসে আদায় করে এবং তারা মনে করে নফল বসে আদায় করা চাই। অথচ তা নিতান্ত ভুল ধারণা। কেননা রাসূলুল্লাহ ﷺ -এর হাদীসে স্পষ্ট বিবরণ রয়েছে যে, বসে নফল আদায়ের সাওয়াব দাঁড়িয়ে আদায়ের তুলনায় অর্ধেক।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)