মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৮৭
- নামাযের অধ্যায়
২৪. প্রথম অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১০৮৭। আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেন, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করে নেবে। কেননা কাতার সোজা করা নামাযের সৌন্দর্যের অন্তর্ভুক্ত।
كتاب الصلاة
بَابُ تَسْوِيَةِ الصَّفِّ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَوُّوا صُفُوفَكُمْ فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ من إِقَامَة الصَّلَاة» . إِلَّا أَنَّ عِنْدَ مُسْلِمٍ: «مِنْ تَمَامِ الصَّلَاةِ»

হাদীসের ব্যাখ্যা:

ইকামাতে সালাত, যে বিষয়ে কুরআন মাজীদের বিভিন্ন স্থানে বিশেষভাবে নির্দেশ দেয়া হয়েছে এবং যা মুসলমানদের উপর অন্যতম ফরয, এর পূর্ণতা বিধানের জন্য যে সকল শর্তারোপ করা হয়েছে তন্মধ্যে জামা'আতে দাঁড়ানোর সময় কাতার সোজা ও সমান করার বিষয়টি অন্যতম। সুনানে আবূ দাউদ ও অন্যান্য হাদীস গ্রন্থে হযরত আনাস (রা) এর সূত্রেই বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ যখন সালাতের ইমামতি করার জন্য দাঁড়াতেন তখন প্রথমে ডানদিকে ফিরে বলতেন: তোমরা কাতার সোজা ও সমান করে দাঁড়াও। অনুরূপ বামদিকে ফিরে বলতেন: তোমরা কাতার সোজা ও সমান করে নাও। এই হাদীস এবং অন্যান্য হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ বিশেষ করে সালাতে দাঁড়ানোর সময় প্রায়ই এ বিষয়ে তাকিদ দিতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)