মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৩৮
- নামাযের অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - সালাতে ক্বিরাআতের বর্ণনা
৮৩৮। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) জুমআর দিন ফজরের নামাযের প্রথম রাকাতে আলিফ-লাম-মীম-তানযীল এবং দ্বিতীয় রাকাতে হাল আতা আলাল ইনসানি (অর্থাৎ সূরা দহর) পাঠ করতেন। - বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ الْقِرَاءَةِ فِى الصَّلَاةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقْرَأ فِي الْفجْر يَوْم الْجُمُعَة ب (الم تَنْزِيلُ)
فِي الرَّكْعَةِ الْأُولَى وَفِي الثَّانِيَةِ (هَل أَتَى على الْإِنْسَان)
فِي الرَّكْعَةِ الْأُولَى وَفِي الثَّانِيَةِ (هَل أَتَى على الْإِنْسَان)
হাদীসের ব্যাখ্যা:
জুমু'আর দিন ফজরের সালাতে সূরা আস-সাজদা ও আদ-দাহর পাঠ করার হিম্মত বর্ণনা করে হযরত শাহ ওয়ালী উল্লাহ্ (র) বলেছেন: এ দুই সূরায় চমৎকারভাবে কিয়ামত, পুরস্কার ও শাস্তির বিবরণ বিধৃত হয়েছে। উল্লেখ্য, হাদীসের দ্বারাও একথা প্রমাণিত যে, কিয়ামত জুমু'আর দিন অনুষ্ঠিত হবে। সম্ভবতঃ এজন্যই তিনি জুমু'আর দিন ফজরের সালাতে এ দুই সূরা পাঠ করা পসন্দ করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)