মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৭২৪
- নামাযের অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৭২৪। হযরত ওছমান ইবনে মাযউন (ব) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমাদেরকে খোজা (নপুংসক) হতে অনুমতি দিন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে আমার তরীকায় নেই, যে কাউকেও খোজা করে কিংবা নিজে খোজা হয়। আমার উম্মতের খোজাত্ব গ্রহণ করা হল রোযা রাখা। তারপর হযরত ওছমান ইবনে মাযউন (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমাদেরকে সফর করতে অনুমতি দিন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমার উম্মতের সফর হল আল্লাহর পথে জিহাদে গমন করা। তারপর তিনি বললেন, আমাদেরকে বৈরাগ্য অবলম্বন করতে অনুমতি দিন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমার উম্মতের বৈরাগ্য হল মসজিদে নামাযের অপেক্ষায় থাকা। —শরহে সুন্নাহ
كتاب الصلاة
وَعَن عُثْمَان بن مَظْعُون قَالَ: يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ لَنَا فِي الِاخْتِصَاءِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ خَصَى وَلَا اخْتَصَى إِنَّ خِصَاءَ أُمَّتِي الصِّيَامُ» . فَقَالَ ائْذَنْ لَنَا فِي السِّيَاحَةِ. فَقَالَ: «إِنْ سِيَاحَةَ أُمَّتَيِ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ» . فَقَالَ: ائْذَنْ لَنَا فِي التَّرَهُّبِ. فَقَالَ: «إِن ترهب أمتِي الْجُلُوس فِي الْمَسَاجِد انتظارا للصَّلَاة» . رَوَاهُ فِي شرح السّنة

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ-এর কোন কোন সাহাবীর মধ্যে দুনিয়া ত্যাগের ও বৈরাগ্যের জীবন অবলম্বনের অনুভূতি জেগেছিল। এই হাদীসে তাঁদের সেই প্রশ্নই স্থান পেয়েছে। আলোচ্য হাদীসের বর্ণনাকারী হযরত উসমান ইবনে মাযউন (রা) ছিলেন এ ব্যাপারে বিশেষ আগ্রহী। একদা তিনি এমনই কিছু বিষয় রাসূলুল্লাহ ﷺ এর সামনে পেশ করেন। তার বক্তব্যের শেষ কথা ছিল এই যে, আমি আপনার কাছে বৈরাগ্যের জীবন যাপনের অনুমতি প্রার্থনা করছি। কাজেই আপনি অনুমতি দিন যাতে আমি দুনিয়া ত্যাগী হতে পারি। রাসূলুল্লাহ ﷺ এ পর্যায়ে যে উত্তর দেন তার মর্ম হল এই যে, যে আধ্যাত্মিক এবং পারলৌকিক উদ্দেশ্যে হাসিলের পূর্ববর্তী উম্মাতের জন্য বৈরাগ্য ছিল, আল্লাহ্ তা'আলা তা আমার উম্মাতের মসজিদে সালাতের জন্য প্রতীক্ষাকারীকে তা দান করবেন এবং এ-ই হচ্ছে আমার উম্মাতের বৈরাগ্য। প্রকৃতপক্ষে, সালাতের জন্য মসজিদে প্রতীক্ষা করা এক ধরনের ই'তিকাফ। আফসোস! আমরা যদি এর মূল্য অনুধাবন করতাম!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান