মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭২১
- নামাযের অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৭২১। হযরত বুরাইদাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তাদেরকে সুসংবাদ দাও যারা অন্ধকারের মধ্যে মসজিদে যায়। রোজ কিয়ামতে তারা পূর্ণ জ্যোতি লাভ করবে। —তিরমিযী, আবু দাউদ,
كتاب الصلاة
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَشِّرِ الْمَشَّائِينَ فِي الظُّلَمِ إِلَى الْمَسَاجِدِ بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
রাতের ঘোর অন্ধকার উপেক্ষা করে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন করা নিঃসন্দেহে কষ্টসাধ্য কাজ এবং আল্লাহর সাথে গভীর সম্পর্কের অকাট্য দলীল। এ ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন লোকদেরকে আল্লাহ্ তা'আলা তাঁর রাসূলের যবানীতে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ্ তা'আলা বান্দার এহেন কাজের পুরস্কার স্বরূপ কিয়ামতের দিন পূর্ণ জ্যোতি দান করবেন।
فَبشْرِى لَهُمْ وَطُوْبِي لَهُمْ "তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং সন্তোষ।"
فَبشْرِى لَهُمْ وَطُوْبِي لَهُمْ "তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং সন্তোষ।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)