মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৫৪
- নামাযের অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - আযানের ফযীলত ও মুয়াযযিনের উত্তর দান
৬৫৪। হযরত মুআবিয়া (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, রোজ কিয়ামতে মুয়াযযিনগণ সর্বাপেক্ষা দীর্ঘ ঘাড়বিশিষ্ট হবেন। -মুসলিম
كتاب الصلاة
بَابُ فَضْلِ الْاَذَانِ وَاِجَابَةِ الْـمُؤَذِّنِ
عَنْ مُعَاوِيَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أعناقا يَوْم الْقِيَامَة» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে উল্লিখিত اطول الناس اعناقا এর শাব্দিক অনুবাদ হলো- "দীর্ঘ ঘাড় বিশিষ্ট হবে।" কিন্তু ভাষ্যকারগণ এর একাধিক ব্যাখ্যা প্রদান করেছেন। এই অধমের নিকট এর দ্বারা মু'আযযিনদের মাথা উঁচু করা ও মর্যাদা বৃদ্ধি বুঝানো হয়েছে। কিয়ামতের দিন অপরাপর লোকদের তুলনায় তার বৈশিষ্ট্য তুলে ধরা হবে। যেমন হাদীসে আছে, কিয়ামতের দিন তারা মিশকের স্তূপের উপর অবস্থান করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬৫৪ | মুসলিম বাংলা