মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬০৮
- নামাযের অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায়
৬০৮। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) কোন নামায দু'বার সেটির শেষ সময়ে পড়েন নি মহান আল্লাহ তাঁকে উঠিয়ে নেয়া পর্যন্ত। –তিরমিযী
كتاب الصلاة
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: مَا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةً لِوَقْتِهَا الْآخِرِ مَرَّتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ تَعَالَى. رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
হযরত আয়েশা (রা) আলোচ্য হাদীসে দু'বারের শর্ত এজন্য জুড়ে দেন যে, একবার এক ব্যক্তিকে সকল সালাতের প্রথম ও শেষ সময় নবী কারীম ﷺ সালাত আদায় করে দেখিয়েছিলেন। এ ঘটনা সহীহ্ মুসলিমে বর্ণিত হয়েছে। মোটকথা হযরত আয়েশার উদ্দেশ্য হলো এ কথা বর্ণনা করা যে বিলম্বে সালাত আদায় করা নবী কারীম ﷺ এর অভ্যাস ছিল না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)