মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪২৮
- পাক-পবিত্রতার অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪২৮। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ), ইবন মাসউদ (রাযিঃ) এবং ইবন উমর (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেছেন যে, তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি অজু করল এবং (তাতে) বিসমিল্লাহ বলল, সে তার সর্বশরীরকে পবিত্র করল। আর যে বিসমিল্লাহ না বলে অজু করল, সে শুধু তার অজুর স্থানগুলোকেই পবিত্র করল।
كتاب الطهارة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ وَابْنِ مَسْعُودٍ وَابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ تَوَضَّأَ وَذَكَرَ اسْمَ اللَّهِ فَإِنَّهُ يُطَهِّرُ جَسَدَهُ كُلَّهُ وَمَنْ تَوَضَّأَ وَلَمْ يَذْكُرِ اسْمَ الله لم يطهر إِلَّا مَوضِع الْوضُوء»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে বুঝা যায় যে, যে উযূতে 'বিসমিল্লাহ' কিংবা অনুরূপ কোন বাক্য পাঠ করা হয় তার প্রভাবে সর্বাঙ্গ পূতপবিত্র ও জ্যোতির্ময় হয়ে উঠে। পক্ষান্তরে যে উযূ আল্লাহর নাম কিংবা অনুরূপ কোন বাক্য উচ্চারণ হীনভাবেই সম্পন্ন হয় তাতে কেবল উযূর অঙ্গ সমূহ-ই পবিত্র হয়। মোটাকথা এরূপ উযূ এক প্রকার অসম্পূর্ণ উযূ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান