মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪০৫
- পাক-পবিত্রতার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪০৫। হযরত লাকীত ইবন ছাবেরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে অজুর বিষয় বলুন। তিনি বললেন, অজুতে স্থানসমূহ পূর্ণভাবে ধৌত করবে। আঙ্গুলগুলোর মধ্যে খেলাল করবে এবং নাসিকা ছিদ্রে উত্তমরূপে পানি পৌঁছাব-রোযা না রাখা অবস্থায়। -আবু দাউদ, তিরমিযী, নাসায়ী
كتاب الطهارة
وَعَنْ لَقِيطِ بْنِ صَبِرَةَ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي عَنِ الْوُضُوءِ. قَالَ: «أَسْبِغِ الْوُضُوءَ وَخَلِّلْ بَيْنَ الْأَصَابِعِ وَبَالِغْ فِي الِاسْتِنْشَاقِ إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَرَوَى ابْنُ مَاجَه والدارمي إِلَى قَوْله: بَين الْأَصَابِع
হাদীসের ব্যাখ্যা:
উল্লেখিত হাদীসে থেকে একথা বুঝা যাচ্ছে যে, এটি উযূ পূর্ণাঙ্গ হওয়ার আদব। এসব বিষয়ে স্বয়ং রাসূলুল্লাহ ﷺ যত্নবান ছিলেন এবং তাঁর বাণী ও কাজের মাধ্যমে অন্যদেরকে শিক্ষাও দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)