মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৫৯
- পাক-পবিত্রতার অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৫৯। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পায়খানা হতে বের হওয়ার সময় বলতেন, “গুফরানাকা” অর্থাৎ হে আল্লাহ্! তোমার ক্ষমা প্রার্থনা করছি। -তিরমিযী, ইবনে মাজাহ, দারেমী
كتاب الطهارة
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مِنَ الْخَلَاءِ قَالَ «غفرانك» . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه والدارمي

হাদীসের ব্যাখ্যা:

১. বাথরুম থেকে বের হওয়ার দু‘আ কোন হাদীসে শুধু غُفْرَانَكَ বর্ণিত হয়েছে। আবার কোন হাদীসে الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الأَذَى وَعَافَانِي বর্ণিত হয়েছে। উভয় হাদীসের উপর একত্রে আমল করতে দুআটি এভাবে পড়তে হয় -غُفْرَانَكَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الأَذَى وَعَافَانِي আর এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৪৫)

২. প্রশ্রাব-পায়খানা প্রাকৃতিক নিয়মে নির্গত না হয়ে যদি মানবদেহে রুদ্ধ হয়ে থাকে, তাহলে তা কতইনা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন তা নির্গমনের জন্যে হাসপাতালসমূহে কত রকম চেষ্টা-তদবীর ও আয়োজন করতে হয়। বান্দা যদি একটু এ কথাটা খেয়াল করে তা হলেই, বুঝতে পারে যে, প্রাকৃতিকভাবে প্রশ্রাব পায়খানা নিষ্কাশন কত বড় একটা নিয়ামত এবং তা আল্লাহর কতবড় একটা দয়া। এ অনুভূতির প্রেক্ষিতেই রাসূলুল্লাহ ﷺ এমন ক্ষেত্রে এ কালিমাগুলোর দ্বারা আল্লাহ্ শুকরিয়া আদায় ও তাঁর প্রশংসা করতেন। সুবহানাল্লাহ! কী অর্থপূর্ণ, কত সময়োপযোগী এবং কতই না আরিফ সূলভ এ দু'আটি! আল্লাহর পূর্ণ মা'রিফত বঞ্চিত কোন লোকের পক্ষে এরূপ দু'আ করা কখনো সম্ভবপর হতে পারে না।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান