মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ২৯৫
- পাক-পবিত্রতার অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২৯৫। হযরত শাবীব ইবনে আবু রাওহ (রহ) রাসূলুল্লাহ (ﷺ)-এর জনৈক সাহাবী হতে বর্ণনা করেছেন যে, রাসূলে পাক (ﷺ) একদা ফজরের নামায পড়লেন এবং (তাতে) সূরা রুম পাঠ করলেন কিন্তু তা পাঠে কিছুটা গরমিল হল। নামায শেষ করে তিনি বললেন, কওমের কী হয়েছে যে, তারা আমাদের সাথে নামায পড়ে কিন্তু উত্তমরূপে পবিত্রতা অর্জন করে না? তারাই আমাদের কুরআন পাঠে গরমিল ঘটায়। —নাসায়ী
كتاب الطهارة
اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَن شبيب بن أبي روح عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى صَلَاةَ الصُّبْحِ فَقَرَأَ الرُّومَ فَالْتَبَسَ عَلَيْهِ فَلَمَّا صَلَّى قَالَ: «مَا بَالُ أَقْوَامٍ يُصَلُّونَ مَعَنَا لَا يُحْسِنُونَ الطَّهُورَ فَإِنَّمَا يلبس علينا الْقُرْآن أُولَئِكَ» . رَوَاهُ النَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা পরিষ্কার বুঝা যাচ্ছে যে, উযূবিহীন অবস্থা কিংবা উত্তমরূপে উযূ না করার প্রতিক্রিয়া অপরাপর উযূকারীদের উপর কিভাবে প্রভাব বিস্তার করে। এর ফলে কিরা'আতে বিভ্রাট সৃষ্টি হয়। রাসূলুল্লাহ ﷺ-এর উপর অপূর্ণ উযূর প্রভাব এত কার্যকর হয় তবে আমাদের ন্যায়সাধারণ লোকদের উপর তার অশুভ প্রভাব কী হবে তা সহজেই অনুমেয়। কিন্তু আমাদের অন্তরে মরিচার স্তর জমাট হয়ে যাওয়ায় এর অশুভ প্রতিক্রিয়া আমাদের অনুভূত হয় না। এ হাদীস থেকে এ কথা পরিষ্কার হয়ে উঠে যে, মানুষের অন্তরের উপর পাশের লোকের ভালমন্দ অবস্থার প্রভাব পড়ে। সূফী আউলিয়াগণ এ বিষয়ে সঠিক জ্ঞান রাখেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান