মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ২৯৩
- পাক-পবিত্রতার অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
২৯৩। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি অজু থাকা সত্ত্বেও অজু করবে তার জন্য দশটি পুণ্য রয়েছে। —তিরমিযী
كتاب الطهارة
اَلْفَصْلُ الثَّانِيْ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَوَضَّأَ عَلَى طُهْرٍ كُتِبَ لَهُ عَشْرُ حَسَنَاتٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসের উদ্দেশ্য হচ্ছে, উযূ থাকা অবস্থায় পুনঃ উযূ করাকে কেউ যেন নিরর্থক মনে না করে। বরং একাজ এমন উত্তম যে, এতে সংশ্লিষ্ট ব্যক্তির আমলনামায় দশটি নেকী লেখা হয়।
অধিকাংশ বিশেষজ্ঞ আলিম রাসূলুল্লাহ ﷺ-এর এই হাদীসের ব্যাখ্যায় বলেন, এ হাদীস ঐ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে প্রথম উযূ দ্বারা এমন ইবাদাত করল যার জন্য উযূ প্রয়োজন। আর যদি কেউ উযূ করল এবং এ উযূ দ্বারা কোন ইবাদত করল না কিংবা এমন কাজ না করে যার জন্য নতুন উযূ করা মুস্তাহাব হয়, এমতাবস্থায় তার পক্ষে নতুন করে উযূ করার আদৌ প্রয়োজন নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান