মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩- ইলমের অধ্যায়

হাদীস নং: ২২৫
- ইলমের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৫। হযরত কাব ইবনে মালেক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি আলিমদের সাথে তর্ক-বিতর্ক করার জন্য, মূর্খদের সাথে বাহাদুরী করার জন্য অথবা লোকদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ইলম শিক্ষা লাভ করে, তাকে আল্লাহ্ দোযখে প্রবেশ করাবেন। -তিরমিযী
كتاب العلم
اَلْفَصْلُ الثَّانِيْ
وَعَنْ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ طَلَبَ الْعِلْمَ لِيُجَارِيَ بِهِ الْعُلَمَاءَ أَوْ لِيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ أَوْ يصرف بِهِ وُجُوه النَّاس إِلَيْهِ أَدخل الله النَّار» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান