মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ১৯৭
- ঈমানের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৯৭। হযরত আবু ছা'লাবা খুশানী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, আল্লাহ্ পাক কতক বস্তুকে ফরজরূপে নির্ধারিত করে দিয়েছেন। সেগুলোকে তোমরা বিনষ্ট তথা পরিত্যাগ করবে না। এমনিভাবে কিছু বিষয়কে নিষিদ্ধ করে দিয়েছেন, সেগুলোর আমল করবে না, আর কতকগুলো সীমা নির্ধারণ করে দিয়েছেন, সেইগুলি লঙ্ঘন করবে না। আর যে সকল ব্যাপারে তিনি ভুলবশতঃ নয়; বরং ইচ্ছাকৃতভাবেই চুপ রয়েছেন, সেই বিষয়গুলোকে খুঁজতে যাবে না। —উপরোক্ত হাদীসত্রয় দারা কুতনী বর্ণনা করেছেন।
كتاب الإيمان
باب الاعتصام بالكتاب والسنة - الفصل الثالث
وَعَن أبي ثَعْلَبَة الْخُشَنِي قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ فَرَضَ فَرَائِضَ فَلَا تُضَيِّعُوهَا وَحَرَّمَ حُرُمَاتٍ فَلَا تَنْتَهِكُوهَا وَحَدَّ حُدُودًا فَلَا تَعْتَدُوهَا وَسَكَتَ عَنْ أَشْيَاءَ مِنْ غَيْرِ نِسْيَانٍ فَلَا تَبْحَثُوا عَنْهَا» . رَوَى الْأَحَادِيثَ الثَّلَاثَةَ الدَّارَقُطْنِيُّ