মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৭৯
- ঈমানের অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৭৯। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমরা এমন যুগে রয়েছ, যে যুগে তোমাদের কেউ যদি তার প্রতি নির্দেশিত বিষয়ের এক-দশমাংশও পরিত্যাগ করে তবে সে হালাক হয়ে যাবে। তারপর এমন এক যুগ আসবে, যখন কেউ যদি তার প্রতি নির্দেশিত বিষয়ের এক-দশমাংশও আমল করে সে নাজাত পেয়ে যাবে। -তিরমিযী
كتاب الإيمان
باب الاعتصام بالكتاب والسنة - الفصل الثاني
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكُم فِي زمَان تَرَكَ مِنْكُمْ عُشْرَ مَا أُمِرَ بِهِ هَلَكَ ثُمَّ يَأْتِي زَمَانٌ مَنْ عَمِلَ مِنْهُمْ بِعُشْرِ مَا أَمر بِهِ نجا» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কল্যাণময় যুগে তাঁর সাহচর্য ও সরাসরি শিক্ষাদীক্ষা এবং মু'জিযা ও অপ্রাকৃতিক বিষয় দর্শনের ফলস্বরূপ পরিবেশ এমন হয়েছিল যে, উৎসাহ ও উদ্দীপনার সাথে পালন করা, না কেবল সহজ ছিল বরং প্রিয় ও আনন্দদায়ক হয়েছিল। আল্লাহ্ ও রাসূলের আনুগত্য তাঁদের দ্বিতীয় প্রকৃতি হয়েছিল। সেই পরিবেশ ও ঈমানী ময়দানে যে ব্যক্তি আল্লাহর আহকামের অনুসরণে সামান্যও ত্রুটি করে তার সম্পর্কে আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সে ত্রুটিকারী এবং অভিযুক্ত যোগ্য।

এতদসাথে তিনি বলেছেন, এমন এক সময়ও আসবে যখন দীনের জন্য পরিবেশ ভীষণ অনুপোযুক্ত হবে। আর যেমন উপরে বর্ণিত হযরত আনাস (রা)-এর হাদীসে বলা হয়েছে, দীনের ওপর চলা এমন ধৈর্য পরীক্ষা হবে। (যেমন হাতে জ্বলন্ত অঙ্গার ধরে রাখা) এরূপ যুগ সম্পর্কে তিনি বলেন, তখন আল্লাহর যে বান্দা দীনের চাহিদা ও শরী'আতের আহকামের ওপর সামান্যও আমল করবে তারও নাজাত হবে। (এই অক্ষমের ধারণা, আলোচ্য হাদীসে শব্দ দ্বারা নির্দিষ্টভাবে দশমাংশ উদ্দেশ্য নয়। বরং বেশির মুকাবালায় কম উদ্দেশ্য। আর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণীর দাবি এটাই (যা অক্ষম এই লাইনগুলোতে পেশ করেছে)।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান