মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৭৭
- ঈমানের অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৭৭। হযরত জাবের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেছেন। যখন হযরত উমর (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর দরবারে এসে বললেন, আমরা ইয়াহুদীদের নিকট তাদের বহু ধর্মীয় ঘটনা শুনে থাকি, যা অত্যন্ত চমৎকার মনে হয়। তার কিছু লিখে রাখতে আপনার মত কি? (তার কথা শুনে) রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করলেন, তোমরাও কি (তোমাদের ধর্মের ব্যাপারে) দ্বিধাগ্রস্ত, যদ্রূপ ইয়াহুদী নাছারারা দ্বিধাগ্রস্ত? আল্লাহর কসম! আমি তোমাদের নিকট অত্যন্ত স্পষ্ট এবং উজ্জ্বল দীন নিয়ে এসেছি। হযরত মুসা (আ)-ও যদি জীবিত থাকতেন তা হলে তাকেও আমার ধর্মের অনুসরণ করা ছাড়া গত্যন্তর থাকতো না। আহমদ। বায়হাকীও তার শোয়াবুল ঈমান গ্রন্থে এটি বর্ণনা করেছেন।
كتاب الإيمان
باب الاعتصام بالكتاب والسنة - الفصل الثاني
وَعَنْ جَابِرٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَتَاهُ عُمَرُ فَقَالَ إِنَّا نَسْمَعُ أَحَادِيثَ مِنْ يَهُودَ تُعْجِبُنَا أَفْتَرَى أَنْ نَكْتُبَ بَعْضَهَا؟ فَقَالَ: «أَمُتَهَوِّكُونَ أَنْتُمْ كَمَا تَهَوَّكَتِ الْيَهُودُ وَالنَّصَارَى؟ لَقَدْ جِئْتُكُمْ بِهَا بَيْضَاءَ نَقِيَّةً وَلَوْ كَانَ مُوسَى حَيًّا مَا وَسِعَهُ إِلَّا اتِّبَاعِي» . رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ فِي كتاب شعب الايمان
tahqiqতাহকীক:তাহকীক চলমান