মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৬৬
- ঈমানের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৬৬। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মানুষ পরস্পর জিজ্ঞাসাবাদ করতে থাকে। অবশেষে বলে, আল্লাহ্ পাক সব সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে সৃষ্টি করল কে? অতএব যে এরূপ কিছু অন্তরে পাবে, তখন সে যেন বলে, আমি আল্লাহ্ ও রাসূলের প্রতি ঈমান এনেছি। (বোখারী, মুসলিম)
كتاب الإيمان
بَابُ الْوَسْوَسَةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَزَالُ النَّاسُ يَتَسَاءَلُونَ حَتَّى يُقَالَ هَذَا خَلَقَ اللَّهُ الْخَلْقَ فَمَنْ خَلَقَ اللَّهَ؟ فَمَنْ وَجَدَ مِنْ ذَلِكَ شَيْئًا فَلْيَقُلْ: آمَنت بِاللَّه وَرُسُله
হাদীসের ব্যাখ্যা:
এসব প্রশ্ন এবং ওয়াসওয়াসা সম্পর্কে মু'মিনের দৃষ্টিভঙ্গী খুব স্পষ্ট থাকা আবশ্যক। প্রশ্নকারী ও ওয়াসওয়াসা সৃষ্টিকারী শয়তান এবং নিজের নফসকে যেন স্পষ্টভাবে বলে যে, যেহেতু আল্লাহ ও তাঁর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে আমি আলো লাভ করেছি তাই আমার নিকট এ ধরনের প্রশ্ন মোটেই চিন্তারযোগ্য নয়। যেরূপ সূর্যের আলো আছে কিনা তা বিচার বিবেচনা করা একজন চক্ষুম্মান ব্যক্তির জন্য অবাস্তব এবং অপ্রয়োজনীয় ঠিক সেরূপ আলোচ্য হাদীসে উল্লিখিত প্রশ্ন সম্পর্কে চিন্তাভাবনা করা একজন মু'মিন ব্যক্তির জন্য অপ্রয়োজনীয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)