মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৩৪
- ঈমানের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪। কিন্তু ইমাম বায়হাকী (রহ) “শুআবুল ঈমান” গ্রন্থে হযরত ফুযালার সূত্রে এ কথাগুলো বৃদ্ধি করেছেন সে ব্যক্তি প্রকৃত মুজাহিদ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যে নিজের প্রবৃত্তির সাথে লড়াই করে। আর যে ব্যক্তি গুনাহ বা পাপের কাজ বর্জন করে সেই প্রকৃত মুহাজির।
كتاب الإيمان
الفصل الثانى
وَزَادَ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» . بِرِوَايَةِ فَضَالَةَ: «وَالْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ فِي طَاعَةِ اللَّهِ وَالْمُهَاجِر من هجر الْخَطَايَا والذنُوب»
হাদীসের ব্যাখ্যা:
কুরআন মজীদে বলা হয়েছে- اِنَّ النَّفۡسَ لَاَمَّارَۃٌۢ بِالسُّوۡٓءِ অর্থঃ বস্তুত মন সর্বদা মন্দ কাজেরই আদেশ করে। (সূরাঃ ইউসুফ - আয়াত নংঃ 53) সুতরাং আল্লাহর যে বান্দা নিজের আত্মার প্রবৃত্তির সাথে যুদ্ধ করে; আত্মার আনুগত্যের পরিবর্তে আল্লাহর নির্দেশাবলির আনুগত্য করে আলোচ্য হাদীসে তার সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে প্রকৃত 'মুজাহিদ'। একইভাবে বিভিন্ন হাদীসে পিতা-মাতার খিদমতকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 'জিহাদ' স্থির করেছেন। (ففيهما فَجَاهد)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)