আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১২১৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৭৬- কেউ তার বিছানায় ঘুমাতে গিয়ে যে দুআ পড়বে।
১২১৪. হযরত আনাস (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) যখন শয্যাগ্রহণ করিতেন, তখন বলিতেনঃ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا، وَكَفَانَا وَآوَانَا، كَمْ مَنْ لا كَافٍّ لَهُ وَلا مُؤْوِيَ আল্লাহ্ তাআলার প্রশংসা কীর্তন করি যিনি আমাকে আহার্য্য ও পানীয় দান করিয়াছেন, আমার প্রয়োজন মিটাইয়া দিয়াছেন এবং আমাকে ঠাঁই দিয়াছেন। কত লোক তো এমনও রহিয়াছে যাহাদের প্রয়োজন মিটাইবার এবং ঠাঁই দিবার কেহ নাই ।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا، وَكَفَانَا وَآوَانَا، كَمْ مَنْ لا كَافٍّ لَهُ وَلا مُؤْوِيَ.
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ আমরা যা খাচ্ছি পান করছি বা প্রয়োজনাদি পূরণের জন্যে পাচ্ছি, সবই ঐ মহান বদান্যশীল আল্লাহর দান। আমাদের কোন কর্মকুশলতা বা কৃতিত্ব এতে নেই। এজন্যে সকল প্রশংসা তাঁরই প্রাপ্য। যে ব্যক্তি শয়নকালে এরূপ দু'আ করলো সে যেন তার ব্যবহৃত সমস্ত নিয়ামতেরই হক আদায় করে ফেললো।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)