আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১২০০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৭০. উন্মুক্ত ছাদে শয়ন করা
১২০০. আব্দুর রহমান ইব্ন আলী তাঁহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ যে ব্যক্তি কোনরূপ আবরণ ছাড়াই উন্মুক্ত ছাদে রাত্রি যাপন করে, তাহার হিফাযতের যিম্মাদারী প্রত্যাহৃত হয়।
আবু আব্দুল্লাহ্ (ইমাম বুখারী) বলেন, এই রিওয়ায়াতের সনদ সংশয়মুক্ত নহে।
আবু আব্দুল্লাহ্ (ইমাম বুখারী) বলেন, এই রিওয়ায়াতের সনদ সংশয়মুক্ত নহে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ بَاتَ عَلَى سَطْحٍ لَيْسَ لَهُ سُتْرَةٌ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا سَالِمُ بْنُ نُوحٍ، قَالَ: أَخْبَرَنَا عُمَرُ، رَجُلٌ مِنْ بَنِي حَنِيفَةَ هُوَ ابْنُ جَابِرٍ، عَنْ وَعْلَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَثَّابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَنْ بَاتَ عَلَى ظَهْرِ بَيْتٍ لَيْسَ عَلَيْهِ حِجَابٌ فَقَدْ بَرِئَتْ مِنْهُ الذِّمَّةُ.
হাদীসের ব্যাখ্যা:
এটাও প্রকৃতপক্ষে নিষেধাজ্ঞারই একটি বলিষ্ঠ ধরন। যার মর্ম এই যে, আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে বান্দার হেফাযত ও নিরাপত্তার যে গায়েবী ব্যবস্থাপনা রয়েছে- যার প্রতি কুরআন কারীমেও ইঙ্গিত করা হয়েছে: قُلۡ مَنۡ یَّکۡلَؤُکُمۡ بِالَّیۡلِ وَالنَّہَارِ অতঃপর কেউ যদি জেনে বুঝে এমন ছাদে নিদ্রা যায়, যার চতুষ্পার্শ্বে কোন প্রতিবন্ধক প্রাচীর নেই, তাহলে সে আল্লাহ্ তা'আলার এই নিরাপত্তা ব্যবস্থার অধিকার হারিয়ে ফেলে এবং নিরাপত্তা কাজে নিয়োজিত ফিরিশতাদের আর কোন দায়িত্ব থাকে না। আল্লাহ না করুন, সে যদি সেখান থেকে পড়ে গিয়ে মারা যায় অথবা শরীরে মারাত্মক আঘাত পায়, তাহলে অন্য কারো উপর এর দায়িত্ব বর্তাবে না; বরং এর জন্য সে নিজেই দায়ী থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)