আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৪৭২
আন্তর্জাতিক নং: ৩৭৪৪
- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
২১০০. আবু উবায়দা ইবনে জাররাহ (রাযিঃ)- এর মর্যাদা
৩৪৭২। আমর ইবনে আলী (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক উম্মতের মধ্যে একজন আমীন (অত্যন্ত বিশ্বস্ত) বক্তি থাকেন আর আমাদের এই উম্মতের মধ্যে আমীন ব্যক্তি হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ (রাযিঃ)।
كتاب المناقب
باب مَنَاقِبُ أَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ رضى الله عنه
3744 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ: حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:26]، قَالَ: «إِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا، وَإِنَّ أَمِينَنَا أَيَّتُهَا الأُمَّةُ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ»
হাদীসের ব্যাখ্যা:
কুরআন পাক ও হাদীস শরীফে 'আমানত' শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এর মর্ম হচ্ছে, আল্লাহ্ পাক ও তাঁর বান্দাদের সাথে যেসব দায়িত্ব সংশ্লিষ্ট রয়েছে, সঠিকভাবে ও পূর্ণরূপে ঐগুলো আদায় করা। হযরত আনাস রাযি. এর ব্যাখ্যাধীন এ হাদীস দ্বারা জানা গেল যে, আল্লাহ্ তা'আলার বিশেষ অনুগ্রহ ও তাওফীকে হযরত আবু উবায়দা রাযি. এ গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)